সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মে দিবস উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :

ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করেছে সামাজিক সংগঠন ‘প্রত্যয় তরুণ সংঘ’। শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৯টায় ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে এই উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কর্মক্ষেত্রে বিভিন্ন সময় প্রাণ হারানো সকল শ্রমিকদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট গভীর নীরবতা পালন করা হয়।

সংগঠনের সভাপতি যুবরাজ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হৃদয় কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। র‍্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সংগঠনের সদস্যরা শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে যুবরাজ দাস বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চাকা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আজও অনেক শ্রমিক তাদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। পহেলা মে আমাদের অধিকার আদায়ের প্রেরণা জোগায়। আমরা চাই প্রতিটি কর্মক্ষেত্রে শ্রমিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার তার বক্তব্যে বলেন, “মে দিবসের চেতনা কেবল একদিনের জন্য নয়, বরং সারা বছর শ্রমিকের অধিকার রক্ষায় আমাদের সোচ্চার থাকতে হবে। প্রত্যয় তরুণ সংঘ সবসময় মেহনতি মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করার যে সংস্কৃতি, তা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শাকিল হাওলাদার রনি, কোষাধ্যক্ষ উজ্জল দুয়ারী, সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাহমুদ জীবন ও মোঃ রাকিব। এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক দীপক দেবনাথ, কার্যকরী সদস্য সিমান্ত দত্ত, উৎস দাস এবং সাধারণ কার্যকরী সদস্য প্রদ্বীপ দুয়ারী ও প্রদ্বীপ করসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মে দিবস উদযাপিত

আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬