সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বিরামপুরে আগাম ঝড়-শিলা বৃষ্টিতে ঝরে গেল আম ও লিচু, দিশেহারা কৃষকেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় আকস্মিক আগাম ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আম ও লিচু চাষিরা। হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে গাছ থেকে ঝরে পড়ে অসংখ্য কাঁচা আম ও লিচু, ফলে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বছরে আগাম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার আম ও লিচুর বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক গাছের ডালপালা ভেঙে পড়ে এবং অধিকাংশ গাছের ফল মাটিতে ঝরে যায়।
উপজেলার কয়েকজন কৃষক জানান, চলতি মৌসুমে আম ও লিচুর ভালো ফলনের আশা করেছিলেন তারা। কিন্তু হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে তাদের স্বপ্ন ভেঙে গেছে। অনেকেই ঋণ নিয়ে বাগান পরিচর্যা করেছিলেন, এখন সেই ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
একজন ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “সারাবছর কষ্ট করে গাছের যত্ন নিয়েছি। কিন্তু এক ঝড়েই সব শেষ হয়ে গেল। এখন কীভাবে ক্ষতি পুষিয়ে উঠবো বুঝতে পারছি না।”
এ বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা।
হঠাৎ আগাম ঝড় ও শিলা বৃষ্টিতে বিরামপুরের কৃষকদের এই ক্ষতি নিয়ে এলাকায় উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা ও প্রণোদনা প্রদান করা হলে তারা কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে আগাম ঝড়-শিলা বৃষ্টিতে ঝরে গেল আম ও লিচু, দিশেহারা কৃষকেরা

আপডেট সময় : ০৭:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬