আলোকিত ঝালকাঠিতে স্বাগতম ঝালকাঠি পৌরসভার সকল লাইটপোস্টে ৩৯৫৪টি বাতি সংযোজন
- আপডেট সময় : ১১:২১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
filter: 104; fileterIntensity: 0.8; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠি পৌর সভার সভাকক্ষে রবিবার সন্ধ্যায় আলোকিত ঝালকাঠিতে স্বাগতম এর ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন।তিনি বলেন ঝালকাঠি পৌর এলাকার বেশিরভাগ সড়ক ছিল অন্ধকার। প্রতিদিন কিছু কিছু স্থানে বাল্ব লাগানো হতো।
আমি শহরে ঘুরে দেখলাম বেশিরভাগ সড়ক অন্ধকার ছয় মাস ব্যাপী একটি রোড ম্যাপ তৈরি করলাম।
এরপর আলোকিত ঝালকাঠি করতে ১২ লাখ ৬০ হাজার টাকা ব্যায়ে ৩৯৫৪ টি ল্যাম্প পোস্টে বাতি সংযোগ স্থাপন করি প্রতিটি বাতি ৩০ ওয়ার্ট।
এখন শহরের অলিগলি দেখবেন আলো ঝিলমিল করছে। তিনি আরো বলেন প্রতিটি সড়ক সংস্কারের জন্য টেন্ডার করা হয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে।
এছাড়া এবছর বর্ষা মৌসুমে আশা করি শহর আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। আমরা সমস্ত ড্রেন খাল পরিষ্কার করে ফেলেছি।
এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও প্রেস ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



















