সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিরামপুরে শ্যামপুর ক্যাথলিক মিশনের নতুন গির্জা উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্যামপুর ক্যাথলিক মিশনে নবনির্মিত একটি গির্জার উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে গির্জা ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি তোসাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন এবং সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু। জানা যায়, ধানজুড়ি ক্যাথলিক ধর্মপল্লীর ব্যবস্থাপনায় এবং ধানজুড়ি মিশনের ফাদার ম্যানুয়েল হেম্রমের সহযোগিতায় নবনির্মিত গির্জাটি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক শ খ্রিস্টান ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। নতুন গির্জা স্থাপনের ফলে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রম আরও সহজ ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে শ্যামপুর ক্যাথলিক মিশনের নতুন গির্জা উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬