সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বিরামপুরে নতুন ইউএনও তানজিনা খাতুনের যোগদান: উন্নয়ন ও সুশাসনে আশাবাদী স্থানীয়রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তানজিনা খাতুন দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
তার যোগদানের মাধ্যমে বিরামপুর উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, বিরামপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা হওয়ায় এখানে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিখাতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। নতুন ইউএনও এসব খাতে ইতিবাচক পরিবর্তন আনবেন বলে তারা আশাবাদী।
নবনিযুক্ত ইউএনও তানজিনা খাতুন বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তার এই যোগদানে বিরামপুরে উন্নয়ন ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে নতুন ইউএনও তানজিনা খাতুনের যোগদান: উন্নয়ন ও সুশাসনে আশাবাদী স্থানীয়রা

আপডেট সময় : ০৭:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬