সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে প্রশাসনের একশন : ৩ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে জ্বালানি তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার ও ভোজ্য তেলের অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। দেহের গতি ইউনিয়নের অভিযানে রাকুদিয়ায় ২৩০০ লিটার জ্বালানি তেল মজুদের দায়ে মো. মনির সরদারকে ১০ হাজার টাকা, ওই এলাকার নতুনহাটে এস এ কর্পোরেশন এ অবৈধ এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা এবং রহমতপুরে এস এম ট্রেডার্স -এ ৩ হাজার লিটার ভোজ্য তেল মজুদের দায়ে এস এম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এনএসআই সূত্র জানায়, দীর্ঘদিনের নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে প্রশাসনের একশন : ৩ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬