নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের ইকবাল হোসেন হাওলাদারকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
- আপডেট সময় : ০৫:১৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

বেলাল হোসেন সিকদার//
ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে ইকবাল হোসেন হাওলাদার (৪৫) কে পূর্ব শত্রুতার জের ধরে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসীরা।গত ১২ই এপ্রিল রোববার রাতে নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামে এই ধরনের নির্মম হত্যাযজ্ঞের মত ঘটনাটি ঘটেছে।এই হত্যাকাণ্ডের পরে উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে।এই নির্মম হত্যার কান্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার ও যথা উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের দেয়া তথ্য সূত্রে জানা যায়, ইকবাল হোসেন হাওলাদার (৪৫) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।তবে তিনি বেশিরভাগ সময় সুস্থ মানসিকতার সাথে স্বাভাবিক দৈনন্দিন কাজ কর্ম সম্পূর্ণ করার কথাও জানান এলাকাবাসী।তারা আরো জানান ইকবাল হোসেন হাওলাদার একজন বিএনপির সমর্থিত কর্মী ছিলেন।
১২ই এপ্রিল ঘটনার সময় ইকবাল হোসেন হাওলাদার বাড়ির বাইরে অবস্থান করছিলেন।এ সময় পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী দুর্বৃত্তরা তার উপর পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।এরপর হামলাকারীরা তাকে গুরুতর জখম করে এবং মৃত নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এরপর সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত সম্পন্ন করেন।
ইকবাল হত্যার ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।দ্রুত জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন থানা পুলিশ।
ইকবালের এই নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন,ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ঝালকাঠি জেলার পুলিশ সুপার বলে এই হত্যা কান্ডের সাথে যারা জড়িত তারা যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।কাউকে কোনো ছাড় দেয়া হবে না আমাদের কয়েকটি চৌকস পুলিশ টিম কাজ করছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য। আসামিদের গ্রেফতার সহ দ্রুত আমরা হত্যার মূল রহস্য উদঘাটন করব।
বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমানকে এই নির্মম হত্যাকাণ্ডের বিষয় অবহিত করলে তিনি বলেন আমি আমার অধিনস্ত অফিসার, ফোর্সদেরকে বলে দিয়েছি যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য সেই সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কেউ ছাড় পাবে না বলে আশ্বস্ত করেন তিনি।
ইকবাল হোসেন হাওলাদার এর এলাকাবাসীর এখন একটাই দাবি একজন সহজ সরল মানুষকে যারা সামান্য স্বার্থের জন্য নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের অবশ্যই ফাঁসি হওয়া দরকার।সেই সাথে তারা আরো বলেন আইন-শৃংখলার চরম অবনতি হবে যদি এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তারা দ্রুত গ্রেফতার না হয়।এমন হত্যা কান্ড চলতে থাকলে মানুষের জীবনের আর কোন মূল্য থাকবে না।নলছিটি উপজেলার জনগণ নলছিটি থানার অফিসার ইনচার্জ এবং ঝালকাঠি জেলার পুলিশ সুপার, বরিশালের রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক, নলছিটি ও ঝালকাঠির নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনে ফাঁসি দেওয়ার জন্য।




















