সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৩ টায় বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও ছাত্রনেতা আজিজুল হকের অর্থায়ন ও উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০ জন জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, উদ্যোক্তা আজিজুল হকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আজিজুল হক বলেন,ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ছাত্রনেতা আজিজুল হক এর আগেও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছেন। রমজান মাসে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ ও শিক্ষকদের সম্মানে ইফতার আয়োজন, এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এসব কার্যক্রমের ফলে বাবুগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ১১:৫৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬