সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

পঞ্চগড়ে বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন সভাপতি নিয়াজ সম্পাদক ফয়জুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাদেশ বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য সভাপতি হয়েছেন নিয়াজ আলী চিশতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফয়জুল ইসলাম।
শনিবার সকালে তেতুঁলিয়ায় ইএসডিও মহানন্দা ইকো কটেজে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মরগেন টি ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রীন ফিল্ট ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দুপুরে বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান
জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। এ কার্যনির্বাহী কমিটি দুই বছর দাযিত্ব পালন করবেন।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে পপুলার টি ফ্যাক্টরীর আলমগীর হোসেন ও বাংলা টি ম্যানুফ্যাকচারীর শাহ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাজেদা রফিক টি গার্ডেনের আসাদুজ্জামান ও ফারইষ্ট টি গার্ডেনের সায়দুল হাসান প্রধান, কোষাধ্যক্ষ পদে সুপ্রীম টি গার্ডেনের আনোয়ার হোসেন ও পরিচালক পদে নির্বাচিত হন মলি চা কারখানার মখলেসুর রহমান, জামান এগ্রো টি গার্ডেনের ওয়ারেস জামান, সুরমা পূর্নিমা টি গার্ডেনের শেখ ফরিদ, মেঘা টি গার্ডেনের জাহিরুল ইসলাম বাবলু ও এলিট গ্লোবাল টি ইন্ডাস্ট্রির কারখানার সেলিম মাহমুদ।
এসময় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চা বোর্ডের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান, জুবায়ের রহমান, স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবিএম আক্তারুজ্জামান শাহজাহান, সাধারণ সম্পাদক আঃ জব্বার, পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আব্দুস সামাদ পুলক, নুরুজ্জামান বাবু, ৩০ টি চা বাগানের মালিকগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কমিটির নবনির্বাচিত সভাপতি নিয়াজ আলী চিশতি বলেন, বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশন দেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মানসম্মত চা উৎপাদন, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে নতুন কমিটি। পাশাপাশি ভ্যাট প্রত্যাহার, সহজ ঋন সুবিধা এবং চোরাচালান রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, সদস্য ও ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি সুশৃঙ্খল ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে আমরা সকল সদস্যদের সাথে নিয়ে এক যোগে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পঞ্চগড়ে বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন সভাপতি নিয়াজ সম্পাদক ফয়জুল

আপডেট সময় : ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬