সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমীন খায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ এ যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন অ্যাডভোকেট মোঃ রুহুল আমীন খায়ের। তিনি জানান, পেশাগত মর্যাদা রক্ষা এবং আইনজীবীদের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তিনি বলেন, আমার লক্ষ্য শুধু পদ লাভ নয়; বরং আইনজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পেশার সম্মান অক্ষুণ্ণ রাখা। এ লক্ষ্য বাস্তবায়নে আমি সবসময় সহকর্মীদের পাশে থাকতে চাই।

অ্যাডভোকেট রুহুল আমীন খায়েরের ব্যালট ক্রমিক সংখ্যা ১। তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য সহকর্মী আইনজীবীদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
জানা গেছে, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল’-এর বরিশাল জেলা শাখার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দীর্ঘদিন ধরে বরিশাল জেলা জজকোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

অতীতে বিভিন্ন রাজনৈতিক মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে তিনি আলোচনায় আসেন। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার সময় দায়ের হওয়া মামলাগুলোতে আসামিপক্ষের আইনগত সহায়তা প্রদান এবং জামিন প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট রুহুল আমীন খায়ের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম শাহাদাত আলীর সন্তান এবং বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান অলিদের ঘনিষ্ঠ আত্মীয়।

আইনজীবী মহলে তার প্রার্থিতা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং আসন্ন নির্বাচনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমীন খায়ের

আপডেট সময় : ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬