সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

নকল প্রসাধনী বিক্রির অভিযোগে বরিশালে প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল নগরীতে নকল ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, বিএসটিআই এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল কার্যালয়ের সমন্বয়ে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের নতুল্লাবাদ এলাকার শাহপরাণ সড়কে অবস্থিত “ওয়ান পয়েন্ট” নামের একটি প্রসাধনী ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

এনএসআই সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ঢাকার চকবাজার এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ও অনুমোদনহীন প্রসাধনী সংগ্রহ করে বরিশালের বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল। উদ্ধার করা পণ্যের মধ্যে পাকিস্তানি স্কিনকেয়ার সামগ্রী, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন প্রসাধনী, নকল সিল-স্টিকারযুক্ত বিভিন্ন পণ্য এবং শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ স্কিন কেয়ার সামগ্রী পাওয়া যায়। এছাড়া সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এসব পণ্য বাজারজাত করার অভিযোগও রয়েছে।

গোপন পর্যবেক্ষণে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও নকল প্রসাধনী জব্দ করে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে। এ সময় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-হেল-মাফি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে বিএসটিআই বরিশাল বিভাগের ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাতসহ এনএসআই’র কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-হেল-মাফি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নকল প্রসাধনী বিক্রির অভিযোগে বরিশালে প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা

আপডেট সময় : ০৭:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬