সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

কেদারপুরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান আর্মি খোকন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বিএনপি নেতা মোঃ হাসানুজ্জামান (আর্মি খোকন)।

স্থানীয় সূত্র জানায়, কেদারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা খোকন একজন সুশৃঙ্খল ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি মরহুম মোঃ করিম উদ্দিন মাস্টারের পুত্র এবং তিন ভাই ও এক বোনের মধ্যে মেজো। বড় ভাই ব্যবসায়ী, ছোট ভাই ইঞ্জিনিয়ার।

পেশাগত জীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন তিনি। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেদারপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আর্মি খোকন দীর্ঘদিন ধরে কেদারপুরের উন্নয়নমূলক কাজে নিজস্ব অর্থায়নে অবদান রেখে আসছেন। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, জনদুর্ভোগ নিরসন এবং সার্বিক উন্নয়ন তার কাজের প্রধান অঙ্গ। স্থানীয়রা তাকে নির্ভরযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে আখ্যায়িত করেছেন।

স্থানীয়রা মনে করছেন, দলের সিদ্ধান্ত ও তৃণমূলের সমর্থন পেলে আর্মি খোকন কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে শক্তিশালী প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। খোকনের ঘনিষ্ঠ মহল জানায়, তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যেতে চান এবং এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

এনিয়ে কেদারপুর ইউনিয়নে ইতোমধ্যেই জনমত গড়ে উঠছে, যা নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেদারপুরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান আর্মি খোকন।

আপডেট সময় : ০৪:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬