সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে বাগানের ভেতর একটি ডোবা থেকে অর্ধগলিত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকা‌লে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আমির আলী খানের পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশে বাগানের ভেতর ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চরামদ্দি পু‌লিশ ফাড়ির ইনচার্জ (এসআই) আলমগীর হোসেন বলেন, রাতে এলাকার কয়েকজন ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। তিনি চরামদ্দি ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহটি প্রায় এক মাস আগের হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। অর্ধগলিত হওয়ার কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাকেরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে সোয়েটার সদৃশ একটি পোশাক পাওয়া গেছে। এছাড়া পচন ধরায় এমন অবস্থা হয়েছে যে পরিচয় ও বয়স শনাক্ত করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬