সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বিরামপুরে ঈদ শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এ জেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী,সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ঈদের আনন্দঘন এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী ডা.জাহিদ হোসেন সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন,“ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। এই চেতনা ধারণ করেই আমাদের সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে যেতে হবে।” অনুষ্ঠানে বিরামপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি,শিক্ষক,ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। তারা মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এসময় বিরামপুর উপজেলার সরকার দলীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন,বর্তমান সরকারের জনমুখী উদ্যোগ ও মন্ত্রীর সক্রিয় ভূমিকার কারণে বিরামপুরে উন্নয়নের ধারা আরও বেগবান হয়েছে।
মন্ত্রী ডা.জাহিদ হোসেন তার বক্তব্যে সমাজকল্যাণ,নারী ও শিশু উন্নয়ন, এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকার সে লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”ঈদের এই মিলনমেলা একদিকে যেমন উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়, অন্যদিকে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিতরা মনে করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে ঈদ শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন

আপডেট সময় : ০২:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬