সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঈদের আনন্দ ভাগাভাগি: চরাঞ্চলে উপহার নিয়ে হাজির ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর-এর দিনেও ছুটি না নিয়ে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।

শনিবার (২১ মার্চ) বিকেলে তিনি উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতের দিয়া নতুন চর এলাকার প্রত্যন্ত চরাঞ্চলের সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের ঈদ উদযাপন ও জীবনযাত্রার বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপলক্ষে চিনি, সেমাই, তেল, চাল, ডালসহ আনুষঙ্গিক নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নতুন শাড়ি বিতরণ করেন তিনি।

শুধু সহায়তা প্রদানেই সীমাবদ্ধ থাকেননি, বরং স্থানীয় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়ে তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান। এতে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় এক ভিন্নধর্মী আনন্দঘন পরিবেশ।

চরাঞ্চলের বাসিন্দা সাফিয়া বেগম নামে প্রায় সত্তরোর্ধ্ব এক নারী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মোরা স্বাধীনতার পর এমন টিএনও দেহিনাই। ঈদের দিন মোগো পানে নতুন শাড়ি, চিনি-সেমাই নিয়া আইবো; এডা মোরা কল্পনাও করি নাই!

উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা বলেন, সরকারের অর্পিত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঈদের ছুটি না নিয়ে কর্মস্থলে অবস্থান করছি। যাতে জনগণ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং নিরাপত্তা নিশ্চিত থাকে। পাশাপাশি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সরকারের উপহার পৌঁছে দিতেই এই উদ্যোগ।

স্থানীয়দের মতে, একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ শুধু প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ায় না, বরং সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

এ সময় তিনি চরাঞ্চলের জনগণের দাবির প্রেক্ষিতে সড়কের ওপর থাকা জরাজীর্ণ আয়রন ব্রিজটি নতুন করে নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি দক্ষিণ ভুতের দিয়া নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য ব্যবহৃত, প্রায় সহস্রাধিক মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ জরাজীর্ণ সড়কটি দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদের আনন্দ ভাগাভাগি: চরাঞ্চলে উপহার নিয়ে হাজির ইউএনও

আপডেট সময় : ০৫:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬