পিরোজপুরে মানবাধিকার সংগঠন হিট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ মেহেদী হাসান।
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের জেলায় মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩মার্চ) বিকেল ৫ঘটিকায় পিরোজপুর জেলার কনভেনশন সেন্টারের নিচতলায় সকল উপজেলার সদস্যদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল আমিন এবং অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা সহ সকল উপজেলার সভাপতিগন।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ নুরুল্লাহ আল আমিন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নিকট মানবাধিকার মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়ে চিঠির কথা উল্লেখ করেন। মানবাধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে কাজ করার বিষয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে হিট ফাউন্ডেশন বিগতদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।




















