সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

মেঘনায় অভয়াশ্রমে মাছ ধরতে গিয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা, দুই জেলে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ সংলগ্ন মূল মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় মৎস্য কর্মকর্তাদের ওপর সংঘবদ্ধ হামলার চেষ্টা করেছে জেলেরা। এ সময় অভিযান পরিচালনা করে দুই জেলেকে আটক করা হয়েছে এবং তাদের জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে হিজলা উপজেলার আলীগঞ্জ বরাবর মূল মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। মৎস্য বিভাগের আভিযানিক দল অভয়াশ্রম এলাকায় বেহুন্দী জাল দিয়ে মাছ ধরার সময় অভিযান পরিচালনা করলে একটি বড় ট্রলারে থাকা প্রায় ১০ জন জেলে বড় বড় বাঁশের লাঠি নিয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ বেহুন্দী জাল ও দুটি লোহার অ্যাংকর জব্দ করা হয়। এ সময় দুই জেলে—মো. মারুফ হোসেন (২৪), পিতা: আব্দুল কাদের মাঝি, গ্রাম: উলানিয়া, মেহেন্দিগঞ্জ এবং মো. জাহাঙ্গীর মাঝি (৫০), পিতা: আব্দুল জলিল মাঝি, গ্রাম: বালিয়া, উলানিয়া, মেহেন্দিগঞ্জ—কে আটক করা হয়।
পরে আটক দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত বেহুন্দী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা ট্রলারটি পরবর্তীতে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে রাজস্ব জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

যৌথ অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এবং নৌ-পুলিশ হিজলা’র উপ-পরিদর্শক শাহীন আলম। আটক জেলেদের অর্থদণ্ড প্রদান করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেঘনায় অভয়াশ্রমে মাছ ধরতে গিয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা, দুই জেলে আটক

আপডেট সময় : ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬