সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর কামড়ে পুলিশ আহত আটক ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এএসআই রতন কৃষ্ণ সঙ্গীয় ফোর্স নিয়ে চেচরীরামপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের দক্ষিণ চেচরী গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে মোঃ সুজন হাওলাদার (২৯) কে হাতেনাতে ৮পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাহার নিজ বসতঘর থেকে পুলিশ আটক করেন।
এএসআই রতন কৃষ্ণ আসামিকে হাতেনাতে আটক করার সময় আসামি সুজন হাওলাদার রতন কৃষ্ণের ডান হাতের বৃদ্ধাঙ্গুল কামড় দিয়ে মাংস তুলে ফেলেন বর্তমানে এএসআই রতন কৃষ্ণ আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।























