২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি, সোমবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দর সৌজন্যে সাক্ষাৎ বিরামপুরে মাদকের রমরমা ব্যবসা প্রকাশ্য কেনাবেচায় উদ্বিগ্ন পরিবার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নগরীতে সমালোচনার ঝড়, অনুপস্থিত থাকা কর্মকর্তা সহ ২৫ জনার বিরুদ্ধে মামলা স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি মামলা বাণিজ্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-তথ্যমন্ত্রী চুয়াডাঙ্গার দু’টি কারখানায় অভিযানে তেল-ডালডায় মরা পঁচা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জরিমানা কুয়াকাটা একটি আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে চান বিএনপি নেতা ও নবাগত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন. শহীদ মিনারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন মেঘনায় অভিযানে ছয় জেলে আটক, জরিমানা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
চুয়াডাঙ্গার দু’টি কারখানায় অভিযানে তেল-ডালডায় মরা পঁচা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জরিমানা

চুয়াডাঙ্গার দু’টি কারখানায় অভিযানে তেল-ডালডায় মরা পঁচা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জরিমানা

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দু’টি প্রতিষ্ঠানে তেল-ডালডার মধ্যে মরা পঁচা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুর ১ টায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদর উপজেলার দৌলতদিয়াড় ও পৌর এলাকার রেল বাজারে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মামুনুল হাসান পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দৌলতদিয়াড় এলাকার মৌসুমি ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান চালায়। অভিযানে কারখানার ভেতরে সংরক্ষিত খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পচা ইঁদুর পাওয়া যায়। এছাড়া উৎপাদনের নির্ধারিত তারিখের আগেই খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পৌর এলাকার রেল বাজারে অনন্যা ফুড প্রোডাক্টস-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন প্যাকেটে ভরে নতুন পণ্যের সঙ্গে বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019