০৫ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বরিশালে চকবাজারে মোবাইল কোর্ট, জরিমানা

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বরিশালে চকবাজারে মোবাইল কোর্ট, জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল মহানগরীর চকবাজার এলাকার বিভিন্ন মসলার দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি ও নুসরাত জাহান এথিনা এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

অভিযানকালে পণ্য বিক্রয় ও ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করা, ক্রেতাদের রশিদ প্রদান না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী দুইটি মসলার দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি দোকানকে সতর্ক করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019