১০ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
সন্ত্রাস ও ভয়ভীতির বিরুদ্ধে ভোটের মাধ্যমে প্রতিরোধের আহ্বান, বাবুগঞ্জ–মুলাদীতে লাঙ্গলের পক্ষে হাবিবা কিবরিয়া

সন্ত্রাস ও ভয়ভীতির বিরুদ্ধে ভোটের মাধ্যমে প্রতিরোধের আহ্বান, বাবুগঞ্জ–মুলাদীতে লাঙ্গলের পক্ষে হাবিবা কিবরিয়া

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
সন্ত্রাস ও চাঁদাবাজির ভয়ে যারা এতদিন মুখ খুলতে পারেননি, তাদের প্রতি ভোটের দিনে ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নেত্রী হাবিবা কিবরিয়া।

বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের নমরহাট বন্দরে জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হাবিবা কিবরিয়া বলেন, ইতোমধ্যেই জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ও ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, তা দেখে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে উঠেছে। তারা জাতীয় পার্টির নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি নির্বাচনে জাতীয় পার্টির এজেন্ট দিতে না দেওয়ার হুমকিও দিচ্ছে। গণসংযোগ কার্যক্রমে বাধা সৃষ্টি করে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, এসব হুমকি ও প্রতিবন্ধকতায় ভয় না পেয়ে জনগণকে নিজেদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এর জবাব দিতে হবে।
শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সমাজসেবক ও সফিপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আরিফ হোসেন সরদার, মুলাদী উপজেলা যুব সংহতির সদস্য সচিব মো. আসাদুজ্জামান বাবু মাতুব্বর এবং স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. দুলাল হাওলাদার।

এছাড়াও মুলাদী উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় পার্টি আয়োজিত এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019