সংবাদ শিরোনাম ::
বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ নানকের বাসভবনে আগুন ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা

বিরামপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিরামপুর শহরে এ গণমিছিল বের করা হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারির জনসভাকে ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬