সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বিরামপুরে ধানের শীষ প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক ও জননেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তাঁর সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।
পথসভায় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিরামপুর পৌর মহিলা দলের সাবেক সভানেত্রী মোছাঃ মনোয়ারা খাতুন চৌধুরীর পক্ষে মোছাঃ রুনা চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুল এলাহী (রবিন) চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (নয়ন), উপজেলা মহিলা দলের সদস্য সচিব আফরুজা, যুবদলের আহ্বায়ক শাহীন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে ধানের শীষ প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা

আপডেট সময় : ০৭:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬