১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা
বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টার পাল্টা ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে হয়রাণির অভিযোগ

বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টার পাল্টা ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে হয়রাণির অভিযোগ

বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টা ও টাকা ছিনতাই মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে পাল্টা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রাণির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার চাখার ইউনিয়নের পশ্চিম চাখার গ্রামে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ২৫ জানুয়ারী বিকালে প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে সিদ্দিকুর রহমান সরদার (৭০), তার দুই ছেলে ইউনুস সরদার(৪০), ইউসুফ সরদার (৪৫), স্ত্রী নুরজাহান (৬০) ও মেয়ে ফেরদৌসী (৩৮) গুরুতর আহত করে। এসময় তারা বৃদ্ধ সিদ্দিকুর রহমানকে কুপিয়ে তার কাছে থাকা গরু বিক্রির ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহতদের প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে আহত ইউসুফ সরদার বাদী হয়ে ২৭ জানুয়ারী বানারীপাড়া থানায় ৪ জনকে সুনির্দিষ্ট ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন লিমন সরদার(২১), সজল সরদার(২০), লিজা বেগম (৪২) ও জয়নব বেগম (৩২)। এ দিকে প্রতিপক্ষ প্রবাসী সোহেল সরদারের স্ত্রী আসামী লিজা বেগম বাদী হয়ে ২৮ জানুয়ারী শেবাচিম হাসপাতালে ভর্তি থাকা আহত ইউনুস সরদারের বিরুদ্ধে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ চেষ্টা মামলা করেন। হত্যা প্রচেষ্টা ও টাকা ছিনতাই মামলার বাদী ইউসুফ সরদার দাবি করেন তাদের মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে তার ভাই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহত ইউনুস সরদারের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। তিনি এর সঠিক তদন্ত ও হামলাকারীদের বিচার দাবি করেছেন। তিনি বিষয়টি বানারীপাড়া থানার ওসিকে অবহিত করেছেন বলেও

জানান। এদিকে
এ বিষয়ে বক্তব্য নিতে লিজা বেগমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
####

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019