০৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বরিশাল-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ ভুঁইয়ার গণসংযোগ; ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার, গণতন্ত্র রক্ষায় ‘হ্যাঁ ভোট’-এর আহ্বান

বরিশাল-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ ভুঁইয়ার গণসংযোগ; ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার, গণতন্ত্র রক্ষায় ‘হ্যাঁ ভোট’-এর আহ্বান

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি ) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভুঁইয়া বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন জনপদের প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিক গণসংযোগ কার্যক্রম চালিয়েছেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি ও বৈষম্যের চিত্র তুলে ধরেন। এ সময় ব্যারিস্টার ফুয়াদ ভুঁইয়া বলেন, দেশের গ্রামাঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠী যুগের পর যুগ ন্যায্য অধিকার ও মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণে ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।

২০২৪ পরবর্তী রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ ভুঁইয়া বলেন, ২০২৪ সালের পর বাংলাদেশের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন আর মুখের রাজনীতি নয়, দরকার কার্যকর সংস্কার, জনগণের সরাসরি অংশগ্রহণ এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা।

গণতন্ত্র রক্ষায় ‘হ্যাঁ ভোট’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে হ্যাঁ ভোটের সংস্কৃতি বাস্তবায়ন করতে হবে। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের একটি কার্যকর পথ। জনগণ যদি সচেতনভাবে হ্যাঁ ভোট দেয়, তাহলে রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবেই।

তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সৎ, যোগ্য ও জনদরদি নেতৃত্ব প্রতিষ্ঠাই একমাত্র সমাধান।

গণসংযোগে ১০ দলীয় জোট ও আমার বাংলাদেশ পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভুঁইয়ার প্রতি সমর্থন জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019