০৪ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারের পাইকারি ও খুচরা মালামাল বিক্রয়ের সবচেয়ে বড় মুদি দোকান লিজা স্টোরে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার ভোরে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরচক্র এ চুরির ঘটনা ঘটায়।
লিজা স্টোরের স্বত্বাধিকারী হাফিজুর ইসলাম বলেন, তালা ভেঙে সংঘবদ্ধ চোরচক্র আমার দোকানে প্রবেশ করে ক্যাশবাক্সে রাখা লাখ দেড়েক নগদ টাকা ও কয়েক ফাইল সিগারেট চুরি করে নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় আমি জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। দোকানের সিসিটিভিতে চুরির ঘটনার রেকর্ড রয়েছে। সকালে মহাজনকে দেওয়ার জন্য টাকাগুলো ক্যাশবাক্সেই রাখা ছিল।
লিজা স্টোরে চুরির পর চোরচক্র বাজারের অপর একটি সার ও কীটনাশক বিক্রয়ের দোকানে চুরির চেষ্টা চালায়। তবে ওই দোকান থেকে তারা কিছু চুরি করতে পারেনি। ধারণা করা হচ্ছে ভোরের দিকে বাজারের নাইটগার্ড বাড়িতে চলে যাওয়ার পর এ চুরির ঘটনা ঘটেছে।
সকালে উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি জহুরুল হক ঝন্টু ও সাধারণ সম্পাদক ইউনুছ আলী চুরি সংঘটিত হওয়া দোকান পরিদর্শন করেছেন