০৪ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ
চুয়াডাঙ্গার ১৮ হাজার প্রবাসী-চাকরিজীবী দেবে পোস্টাল ব্যালোটে ভোট

চুয়াডাঙ্গার ১৮ হাজার প্রবাসী-চাকরিজীবী দেবে পোস্টাল ব্যালোটে ভোট

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার প্রবাসীরা বিদেশের মাটিতে থেকেও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রথমবারের মতো ডাকযোগে ভোট দিয়ে জাতীয় রাজনীতিতে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। চুয়াডাঙ্গা জেলার প্রায় ১৮ হাজার প্রবাসী ও চাকরিজীবী ভোটার এরই মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার ১০ হাজার ৫৭৬ জন প্রবাসী এবং দেশের অন্যান্য জেলায় কর্মরত ৭ হাজার ১০৭ জন সরকারি চাকরিজীবী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আবেদন করেছেন। সর্বমোট ১৭ হাজার ৬৮৩ জন ভোটার নিজ এলাকার বাইরে অবস্থান করেও ডাকযোগে নিজেদের রায় পাঠাবেন।
এই প্রথম এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত চুয়াডাঙ্গার রেমিট্যান্স যোদ্ধারা। সিঙ্গাপুর প্রবাসী ভোটার শাকিল আহমেদ বলেন, ‘৩২ বছরের প্রবাস জীবনে এই প্রথম দেশের নির্বাচনে ভোট দিতে পারবো। এই অনুভূতি অন্যরকম। যোগ্য প্রার্থী বেছে নিতে আমার এই ভোটটি কাজে লাগবে বলে ভালো লাগছে।’
দুবাই প্রবাসী এসএম শাফায়েত উল্লাহ বলেন, ‘বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো যারা বাস্তবায়ন করতে পারবে, এমন সৎ ও যোগ্য প্রার্থীকেই আমরা নির্বাচিত করব।’
তবে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে।
মঞ্জুরুল আলম মালিক লার্জ মনে করেন, প্রক্রিয়াটি নতুন হওয়ায় কিছু জড়তা থাকলেও প্রবাসীদের শতভাগ ভোট প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে।
ভোটের স্বচ্ছতা ও গণনা পদ্ধতি সম্পর্কে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত যত পোস্টাল ব্যালট ডাকযোগে আসবে, তা নির্দিষ্ট স্থানে সংগ্রহ করা হবে। ভোট গণনার দিন প্রার্থী, নির্বাচনি এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে শতভাগ স্বচ্ছতার সঙ্গে এসব ব্যালট গণনা করা হবে। সাধারণ ভোটকেন্দ্রের মতোই এখানে কারচুপির কোনো সুযোগ নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019