সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক, প্রিন্টার-কম্পিউটার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালে বিপুল অংকের জাল টাকাসহ চার কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে কয়েক ঘণ্টা বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক কিশোররা হলেন: নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। আটকরা সবাই শিক্ষার্থী।

গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১শ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামে দুই কিশোর সিগারেট কেনেন। তখন দোকানদারের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের জানান।

বগুড়া রোডের বাসিন্দা মুন্না বলেন, ১শ টাকার নোটটি দেখে সন্দেহ হয়। এরপর একজন কিশোরের শরীর তল্লাশি করে ১শ টাকার আরও সাতটি নোট পাওয়া যায়। এরপর তাদের গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান, বগুড়া রোডের কয়েকজন বাসিন্দা ওই দুই কিশোরকে জাল টাকাসহ আটক করে তাদের হেফাজতে দেন। পরবর্তীতে কিশোর শাওনের দেওয়া তথ্যে প্রথমে ভাটিখানা কাজীবাড়ী মসজিদ সংলগ্ন একটি ভবনের নীচতলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে বিপুল অংকের জাল টাকার ১শ ও ৫০ টাকার নোট উদ্ধার করে। এসময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। তানভীরের দেওয়া তথ্যে নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক, প্রিন্টার-কম্পিউটার উদ্ধার

আপডেট সময় : ০৮:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬