১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মঙ্গলবার ১৩ জানুয়ারি সকালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আযাদ আলাউদ্দিন,ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্কাস শিকদার, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করলেও নানা ঝুঁকি ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন। তাই তাদের কল্যাণে সরকারের এই উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী।
বক্তার আরো বলেন এর আগে ছাত্রলীগ যুবলীগ সাংবাদিক সেজে এই অর্থ নিয়ে যেত পেশাদার সাংবাদিকরা এই অর্থ পেত না।