সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

মোরেলগঞ্জে প্রবাসীর জমি দখল ও জোরপূর্বক ধান কাটার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পৈত্রিক সম্পত্তির একটি অংশ দখল করে এক বিঘা ফসলী জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার একটি প্রভাশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিন বাদি হয়ে স্থানীয় খোকা মুন্সীসহ ৮ জনের বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালতে একটি মামলা দায়ের করেছেন।

সরেজমিন সোমবার ও প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পিতা জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিনের ক্রয়কৃত ও পৈত্রিক ৫ একর সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। সম্প্রতি একই এলাকার সৌদি প্রবাসী মালেক হাওলাদারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার ছত্রছায়ায় থাকা লোকজন স্থানীয় আবুল কালাম চাপরাশী শাহিনুরের ১৫ শতক জমি দখল করে দোকান ঘর নির্মাণ তাদের দানকৃত কবরস্থানের জমি দখলের জন্য ছেলে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের নামে সাইনবোর্ড তুলে ফেলে দেওয়াসহ তাদের বর্গাকৃত চাষি মিজানুর রহমান বেপারী চাষাবাদকৃত এক বিঘা জমির আমন ধান জোরপূর্বক কেটে নিয়ে মিজানুর রহমানকে নাশকতা মামলা ও তার ছেলে ফরিদ বেপারীকে মিথ্যা মামলায় জড়িয়ে ৪ মাস জেল হাজত খেটেছেন বলে কৃষক মিজানুর জানান।

এ ছাড়াও নিরীহ মানুষকে হয়রানি করছেন এলাকার প্রভাবশালী মালেক হাওলাদারের লোকজন। তারই ছাত্রছায়ায় থাকা স্থানীয় কতিপয় ভাড়াটিয়া বাহিনী দিয়ে ধান কাটা মৌসুম এলেই জমি থেকে জোরপূর্বক ধান কেটে নেওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে ওই প্রবাসীর পরিবারটিকে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা শাহানুর রহমান শাহিন বাগেরহাট বিজ্ঞ আদালতসহ বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী প্রবাসীর পিতা শাহানুর রহমান শাহিন বলেন, প্রভাবশালী মালেক হাওলাদারের ছত্রছায়ায় থাকা স্থানীয় কতিপয় লোকজন তার জমির ধান কেটে নেওয়াসহ জমি দখল করে রেখেছেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জেলা শহরে অবস্থান করছি। তাদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলার সাহস পায়না। ন্যায় বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মালেক হাওলাদার বলেন, ৫ বিঘা জমি নিয়ে শাহানুর রহমান শাহিন ওরফে কালুর সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এক বিঘা জমির ধান কাটার বিষয় সঠিক নয়। ওখানে তার কোন জমি নেই। তাদের অনেক জমি বিক্রি করেছে। কিছু জমি রয়েছে। তিনি কাউকে হয়রানি করছে না। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে প্রবাসীর জমি দখল ও জোরপূর্বক ধান কাটার অভিযোগ

আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬