সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

রাতের আঁধারে শীতার্তদের পাশে বাবুগঞ্জের ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
কর্মব্যস্ততার মধ্যেই গভীর রাতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ আসমা উল হুসনা। শীতের তীব্রতা যখন চরমে, তখন বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
রাতের আঁধারে উপজেলার মীরগঞ্জ এলাকার ভাসমান বেদে পল্লী, জাহাঙ্গীরনগর বাজার, বাহেরচর বাজার, চাঁদপাশা নোঙর হাট, রহমতপুরে রাস্তার পাশে অবস্থানরত ছিন্নমূল মানুষদের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কনকনে শীতে কাঁপতে থাকা মানুষের গায়ে পরম মমতায় কম্বল জড়িয়ে দেন ইউএনও।
এছাড়া উপজেলার রহমতপুর এলাকায় কাঁচামাল ও সবজি বিক্রেতা শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমান ও মিজানের মাঝেও কম্বলসহ সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।
এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজ আসমা উল হুসনা বলেন, “শীতার্ত অসহায় মানুষের জন্য কিছু করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা যেন সবার ভালো কাজ কবুল করেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম মানুষেরও উচিত অসহায়, নিঃস্ব ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।”
ইউএনওর এ মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাতের আঁধারে শীতার্তদের পাশে বাবুগঞ্জের ইউএনও

আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬