০৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা
বাবুগঞ্জে ভিজিডি কর্মসূচির আওতায় ৪০২ নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ

বাবুগঞ্জে ভিজিডি কর্মসূচির আওতায় ৪০২ নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভিজিডি (VGD) কর্মসূচির আওতায় ৪০২ জন কার্ডধারী নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। চাল বিতরণকালে তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল হতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে কাউকে অন্ধভাবে অনুসরণ না করে নিজেদের সক্ষমতা গড়ে তুলতে হবে।
এ সময় তিনি আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে উপস্থিতদের সচেতন করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, ইউপি সচিব তারিকুল ইসলাম চৌধুরী এবং ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার,ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, শাহিন হোসেন, ওবায়দুল হক, আব্দুস সালাম, মুক্তা আক্তার প্রমূখ।

উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিডি কর্মসূচির আওতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019