সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়ন বৈধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফরিপোর্টার:-

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি বা আপত্তি না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে সেগুলো বৈধ হিসেবে অনুমোদন দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এম জহির উদ্দিন স্বপন ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের জমা দেওয়া মনোনয়নপত্র, প্রস্তাবক ও সমর্থকের তথ্য, হলফনামা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ সঠিক থাকায় কোনো আপত্তি উত্থাপিত হয়নি।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে বরিশাল-১ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ, গতি ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক শক্তিশালী প্রার্থীর অংশগ্রহণে আসন্ন নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হবে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের মনোনয়ন বৈধ হওয়ায় নেতাকর্মীরা চাঙা হয়েছেন। পাশাপাশি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের প্রার্থিতাও নির্বাচনী মাঠকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

মনোনয়ন বৈধ ঘোষণার পর ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বরিশাল-১ আসনের মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য, বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন জাতীয় নির্বাচনে এ আসনের ফলাফল ঘিরে দলীয় ও সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়ন বৈধ

আপডেট সময় : ১২:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬