সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

শৈত্যপ্রবাহে মানবিক দৃষ্টান্ত: মধ্যরাতে কম্বল নিয়ে অসহায়দের ঘরে ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
গত কয়েকদিনের প্রচণ্ড শৈত্যপ্রবাহে বাবুগঞ্জসহ দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় ও দুস্থ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি কম্বল পৌঁছে দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।
এরই ধারাবাহিকতায় পহেলা জানুয়ারি মধ্যরাতে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে প্রকৃত শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করেন ইউএনও আসমা উল হুসনা।
মধ্যরাতে সায়েরা বেগম ও কমলা নামের দুই শীতার্ত নারীর বাড়িতে নিজ হাতে কম্বল পৌঁছে দেন তিনি। বিষয়টি পরবর্তীতে ইউএনও তার সরকারি ফেসবুক আইডি ‘UNO Babuganj’ থেকে শেয়ার করলে মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

ফেসবুক পোস্টে ইউএনও আসমা উল হুসনা লেখেন, “কথা দেওয়া যতটা সহজ, রাখাটা ঠিক ততটাই কঠিন। সায়েরা বেগম ও কমলাকে তাদের বাড়িতে কম্বল পৌঁছে দেব বলে কথা দিয়েছিলাম। সারাদিনের কর্মব্যস্ততা শেষে তাদের বাড়ি খুঁজে বের করলাম। খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হলেও তাদের হাসিতে সব ক্লান্তি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার কাছে কর্মব্যস্ত ও সুস্থভাবে কাটানো দিনই উত্তম দিন। সেই হিসেবে বছরের প্রথম দিন ভালো গিয়েছে। ২০২৬ সালটি সবার জন্য সুস্থতা ও মানসিক শান্তির হোক।”

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সায়েরা বেগম ও কমলাই নয়—চলমান শৈত্যপ্রবাহে বাবুগঞ্জ উপজেলার বেদে সম্প্রদায়সহ বিভিন্ন গ্রামের শতাধিক প্রকৃত শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে সরকারিভাবে বরাদ্দকৃত কম্বল পৌঁছে দিয়েছেন ইউএনও আসমা উল হুসনা। যোগদানের পর থেকেই তার ধারাবাহিক মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, জনপ্রশাসনের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রকৃত অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শৈত্যপ্রবাহে মানবিক দৃষ্টান্ত: মধ্যরাতে কম্বল নিয়ে অসহায়দের ঘরে ইউএনও

আপডেট সময় : ১২:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬