সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে বেদের সম্প্রদায়ের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা উপজেলার মীরগঞ্জ এলাকার বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধশত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

চলমান শীতকালীন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সরকারিভাবে প্রাপ্ত শীতবস্ত্র তহবিল থেকে এ কম্বল বিতরণ করা হয়। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মীরগঞ্জ নদীর পাড়ে নোঙর করা নৌকাগুলোতে সরাসরি গিয়ে প্রতিটি বেদে পরিবারের হাতে কম্বল তুলে দেন।
দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাসমান জীবনযাপনকারী বেদে সম্প্রদায়ের মানুষজন শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শীতের রাতে প্রশাসনের এ মানবিক উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা মোকাবিলায় প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বেদের সম্প্রদায়ের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৫:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫