০৪ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ওসমান হাদি হত্যার প্রতিবাদে খুনিদের শাস্তির দাবিতে বিরামপুরে-ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

ওসমান হাদি হত্যার প্রতিবাদে খুনিদের শাস্তির দাবিতে বিরামপুরে-ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দিনাজপুরের বিরামপুরে ছাত্র-জনতার ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল,সাংবাদিক সামিউল আলম, সাংবাদিক ফাহিম সরকার,মইনুল ইসলাম শামীম,জিন্নু রাইন,জহুরুল ইসলাম,শিক্ষার্থী রাহিল আল দ্বীন ও মারুফ মোরশেদসহ আরও অনেকে। বক্তারা বলেন,শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যক্কারজনক ঘটনা। অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,দ্রুত বিচার নিশ্চিত না হলে ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019