সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বুধবার (১০ ডিসেম্বর) “ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন” প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।

বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এ প্রকল্পটি মূলত মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে। নারী, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্যব্যবস্থা শক্তিশালীকরণ এবং স্বাস্থ্যব্যবস্থাকে আরও টেকসই করা প্রকল্পের অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল-এর কারিগরি সহযোগিতায় মাঠপর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)।

সভায় প্রকল্প সমন্বয়কারী কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল–বাবুগঞ্জের পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ তামিম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় সাংবাদিক, প্রকল্প কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং মনিটরিং, মূল্যায়ন, জবাবদিহিতা ও শিক্ষণ কর্মকর্তা নুরুল আহমেদ মামুনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, পুষ্টি উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গঠনই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এজন্য মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫