০৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মোল্লা ও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুর মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এক শোক বার্তায় তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিবেদিত প্রাণ এ দুই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ,তাদের রুহের মাগফেরাত কামনা এবং
শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রসঙ্গত, গত শনিবার (৬ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু ও মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মোল্লা ইন্তেকাল করেন। ###