০৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি আন্ত: জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের আন্ত: জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ টিপু সুলতানের সভাপতিত্ব জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন আন্ত: জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি।
বরিশাল শ্রমিক ইউনিয়নের ৮ টি শ্রমিক ইউনিয়ন রয়েছে। উপস্থিত ছিলেন পটুয়াখালীর সভাপতি মোঃ খলিলুর রহমান ,বরগুনার সভাপতি নাছির মোল্লা
পিরোজপুর সভাপতি এসকে রাজিব সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন আমরা বরিশাল বিভাগীয় একটি কমিটি করবো । আমাদের শ্রমিকরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তাদের ন্যায্য মজুরি পায় না। গার্মেন্স কর্মীদের চেয়ে আমাদের শ্রমিকদের বেতন কম।রাস্তায় যদি কোন দূর্ঘটনা ঘটে ড্রাইভারের দোষ না থাকলেও তাদের কে হয়রানি করা হয়।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।