০৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের বিনয় কাঠি ইউনিয়নের চৌমাথায় মনির ষ্টোর এর চায়ের দোকানের সামনে থেকে বুধবার ৩ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিছ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী বিনয় কাঠি ইউনিয়নের বিষ্ণদিয়া গ্রামের সেকান্দার আলীর ছেলে শাহ আলম ওরফে হাফিজ।
জেলা গোয়েন্দা পুলিশ বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিনয় কাঠি চৌমাথায় এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করে দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোঃ শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করি । তার স্বীকারোক্তি অনুযায়ী আটকৃত আসামির ব্যবহৃত মোটরসাইকেল এর সামনের বাম পাশের ইন্ডিকেটর লাইটের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো হালকা গোলাপি রঙের ৩০ পিস ইয়াবা জনসম্মুখে উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।