সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

জীবননগর সীমান্তের ওপারে স্বর্ণের বার সহ বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তের ওপারে ৩ পিস স্বর্ণের বারসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে জীবননগরের এক স্বর্ণ চোরাকারবারী আটক হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭ টার সময় ভারতের পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের নতুন মসজিদ পাড়ার নওশের আলীর ছেলে আবু সাঈদ (২৭) কে আটক করে।
সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার সময় ৬/৭ জন বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারী বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে বাংলাদেশের হরিহরনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের সামনে পড়লে বিএসএফ সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও আবু সাঈদ মন্ডল ৩টি স্বর্ণের বারসহ বিএসএফের হাতে আটক হয়।সূত্র আরও জানিয়েছে, আটক আবু সাঈদ মন্ডলের কাছে বিপুল পরিমাণ স্বর্ণ ছিলো। বিএসএফ সদস্যরা তাকে আটক করার সময় সে স্বর্ণেরবারগুলো ঝোড়ের ভেতর ছুড়ে ফেলে দেয়। এসময় বিএসএফ সদস্যরা তার কাছ থেকে ৩ টি স্বর্ণেরবার উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝোড়ের ভেতর ফেলে দেওয়া স্বর্ণেরবারগুলো বিএসএফ সদস্যরা খুঁজছিলো। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি জানান, আবু সাঈদ মন্ডল নামে এক বাংলাদেশীকে বিএসএফ আটক করার ঘটনা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগর সীমান্তের ওপারে স্বর্ণের বার সহ বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৬:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫