০৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা বিরামপুরে প্রকাশ্যে মাদক বাণিজ্য, যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চুয়াডাঙ্গার আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানের শয্যাপাশে আমীরে জামায়াত কয়েলের আগুনে সর্বস্বান্ত পরিবার: বাবুগঞ্জে পুড়ল বসতঘর, মারা গেল ৩ গরু ও ২১ ছাগল চুয়াডাঙ্গার হাসাদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত আমিরের ভাই’র মৃত্যু, প্রতিবাদ মিছিল
বানারীপাড়ায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সুযোগ করে দেওয়ায় প্রশংসিত ইউএনও

বানারীপাড়ায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সুযোগ করে দেওয়ায় প্রশংসিত ইউএনও

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি: বুধবার (৩ ডিসেম্বর) ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবীতে কর্মবিরতি পালণ কর্মসূচি। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এ কর্মসুচি পালণ করা হয়। দেশজুড়ে এ কর্মসুচির অংশ হিসেবে বরিশালের বানারীপাড়ার ১২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও কর্মবিরতি পালণ করেছেন। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এ কর্মসুচি পালণের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত
জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের এ কর্মসূচি পালণের কারনে বার্ষিক পরীক্ষা বন্ধ হবার উপক্রম হলে অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে শিক্ষকরা
অভিভাবকদের তোপের মুখে পড়ে বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে গেলে খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমান প্রথমে উপজেলা শিক্ষা কর্মকর্তা খগোপতি রায়কে বিদ্যালয়ে পাঠান।
পরে তিনি নিজেই বিদ্যালয়ে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের দিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। এসময় বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদারও উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্ন করতে বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয়ে পুলিশও মোতায়েন করা হয়। ইউএনওর আন্তরিকতা ,দক্ষতা ও দূরদর্শি ভূমিকার কারনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিক্ষার্থীরা ঘন্টাখানেক দেরীতে হলেও পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এতে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও স্থানীয় শিক্ষা সচেতনমহল সাধুবাদ জানান। ##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019