সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশাল ব্যস্ততম হাতেম আলী চৌমাথা মুল সড়কে হকার বসানো নিয়ে ক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদন
বরিশাল নগরীর ব্যস্ততম সড়ক বাইপাস বিশ্বরোড, হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আবারও হকার বসানো নিয়ে তৈরি হয়েছে নানামুখী সমালোচনা।

ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে প্রশাসনের ইশারায় বৈধতার আশায় হকাররা রাস্তায় দোকান বসানো শুরু করলে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ উঠছে।

এদিকে, সরকারি বরাদ্দকৃত স্টলের মালিকরা বলছেন, প্রশাসনের এ সিদ্ধান্তে তারা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।

নিয়ম মেনে স্টল নিয়ে ব্যবসা পরিচালনা করলেও রাস্তার ওপর নতুনভাবে গড়ে ওঠা হকার বাজার তাদের বেচাকেনা কমিয়ে দিয়েছে।

সিটি কর্পোরেশন প্রশাসন অবশ্য বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে। তাদের দাবি, সাময়িক ব্যবস্থাপনার অংশ হিসেবেই হকারদের ওই স্থানে রাখা হয়েছে; প্রয়োজন হলে পরবর্তীতে পুনর্বিন্যাস করা হবে।

তবে নগরবাসীর প্রশ্ন—
প্রশাসন কি আবেগের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে পরে বদলির চাপে নরম হয়েছে?

এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে হকার এবং স্টল মালিক—দুই পক্ষের স্বার্থ বিবেচনায় সচেতন প্রশাসনিক নজরদারি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল ব্যস্ততম হাতেম আলী চৌমাথা মুল সড়কে হকার বসানো নিয়ে ক্ষোভ

আপডেট সময় : ০৪:৫৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫