ঝালকাঠিতে নতুন সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক
- আপডেট সময় : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের কলা বাগান এলাকার হালিমা মোয়াজ্জেম স্কুল হতে মাছুয়া বাজার খাল পর্যন্ত আর সি সি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের সমাপ্তির পরে রবিবার সকালে শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন।
এসম উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এইচ এম মাসুম বিল্লাহ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
উদ্ভোধন শেষে দোয়া ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। রাস্তাটির দৈর্ঘ্য ৪৬০.০০ মিটার ও ড্রেনের দৈর্ঘ্য ছিল ৪৬৫.০০মিটার। চুক্তিমূল্য ছিল ৮২,৯২,৮৯৯.৭৬৯ টাকা। তবে কাজের পরিমান কম হওয়ায় ঠিকাদারকে ৭৮,৯৮,০৭৫.০০ টাকার বিল করা হয়েছে। অবশিষ্ট টাকা পৌরসভায় জমা আছে। এলাকাবাসী বলেন অনেক দিনের আমাদের দুর্ভোগ আজকে শেষ হয়েছে । ধন্যবাদ জানাই ঝালকাঠি পৌর প্রশাসককে।উদ্ভোধনকালে উপস্থিত এলাকাবাসী কাজের মান ও দীর্ঘদিনের জন ভোগান্তি দূর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।।
এ বিষয়ে পৌর প্রশাসক মোঃ কাওসার হোসেন বলেন পৌরসভার জনগণের ভোগান্তি কমাতে আমাদের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং সামনে নতুন নতুন কাজের টেন্ডার হচ্ছে। আশা করি পৌরসভার জনগণের সকল সমস্যা খুবদ্রুত সমাধান হবে।




















