সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ক্রীড়া প্রেমীদের মাঝে ক্রিকেট ব্যাট, বল, স্টাম্প, হ্যান্ড গ্লাভসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া সামগ্রী গ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল খানপুরা ক্রিকেট টিমসহ স্থানীয় আরও কয়েকটি ক্রীড়া সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিপথগামীতা থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও শৃঙ্খলার মাঝে ফিরিয়ে আনতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন সবসময়ই তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সহায়তা করে আসছে এবং ভবিষ্যতেও ক্রীড়া উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় ক্রীড়াবিদ, সমর্থক ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৬:৩২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫