সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঝালকাঠি সদরের নবগ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের অভিযানে আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় একজন নারী মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছিমা বেগম (৫৪)-কে আটক করা হয়। পরে তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে বাদামী টেপে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নাছিমা বেগম জানায়, তার আরও দুই সহযোগী বিকনা এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ডিবির দল রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ছখিনা বেগম (৪০) ও বিলাশ (৩০) পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে ঘরের আলনার নিচ থেকে কালো রঙের ট্রাভেল ব্যাগে মোড়ানো আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুই দফা অভিযানে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠি সদরের নবগ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের অভিযানে আটক ৩

আপডেট সময় : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫