সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে জেলেদের হামলা ঠেকাতে জলকামানের ব্যবহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা ঠেকাতে বরিশালে প্রথমবারের মতো জলকামান ব্যবহার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে জেলেদের হামলা ঠেকাতে এ অভিনব পদ্ধতি গ্রহণ করেছে প্রশাসন। সোমবার (২০ অক্টোবর) বিকেল থেকে বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে জলকামান ব্যবহার করা হয়।

জানা গেছে, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেরা একাধিকবার ইট-পাটকেল নিক্ষেপ, বাঁশ দিয়ে অভিযান পরিচালনাকারী দলের উপর একাধিক হামলা চালায়। এতে অভিযানকারী দলের একাধিক সদস্য আহতও হয়েছে।

হামলা থেকে রক্ষা পায়নি জেলা মৎস্য কর্মকর্তাসহ কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। হামলা থেকে বাঁচতে আইন শৃঙ্খলা বাহিনী গুলি ছুড়তেও বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে জেলেদের হামলা প্রতিহত করতে এ কৌশল অবলম্বন করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, অবৈধভাবে মা ইলিশ শিকাররোধে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কর্মীরা প্রায়ই জেলেদের হামলার মুখে পড়েন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের জলকামান ব্যবহার শুরু হয়েছে। এতে রক্তপাত বা সরাসরি সংঘর্ষ ছাড়াই জেলেদের ছত্রভঙ্গ করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে জেলেদের হামলা ঠেকাতে জলকামানের ব্যবহার

আপডেট সময় : ০২:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫