২০ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সুগন্ধা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সোমবার সকালে পোনাবালিয়া ইউনিয়নের দেউড়ি এলাকা থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এক জেলেকে জাল সহ আটক করে।
পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় নিয়ে আসে সেখানে ভ্রাম্যমান আদালতের এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি এম এম মেহেদী হাসান মৎস্য সংরক্ষণ আইন অমান্য করার আটক জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আটককৃত জেলে দেউড়ি এলাকার মৃত মোফাচ্ছের মৃধার ছেলে সবুর মৃধা (৬০) আটককৃত জেলেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন মা ইলিশ সংরক্ষণ অভিযানে মা ইলিশ শিকার করার অপরাধে এক জেলেকে আটক করা হয়েছে।
ঝালকাঠিতে ২৪ ঘন্টা আমাদের অভিযান অব্যাহত আছে।