সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালী সদর উপজেলার পক্কিয়া ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাব-৮ এর মাইক্রোবাসের সঙ্গে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা–কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিল র‍্যাব-৮ এর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা একটি সরকারি মিনিবাসে। এ সময় কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে র‍্যাবের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিনিবাসের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশু মারা যায়।

দুর্ঘটনার শব্দে আশপাশের দোকানদার, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। কিছুক্ষণ পর পটুয়াখালী থেকে র‍্যাব-৮, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এবং তাঁদের অধিকাংশই র‍্যাব সদস্য ও তাঁদের পরিবারের সদস্য। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে ধানসিঁড়ি পরিবহনের বাসে থাকা কোনো যাত্রী আহত হননি বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর পুলিশ ধানসিঁড়ি নামের বাসটি জব্দ করেছে, তবে বাসটির চালক ও সুপারভাইজার পলাতক রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলটি একটি ব্যস্ত বাসস্ট্যান্ড এলাকা হওয়ায় রাস্তার পাশে অটোরিকশা ও রিকশা দাঁড়ানো ছিল। র‍্যাবের মিনিবাসটি গতি কমিয়ে এগোলেও বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি বাসটি অতিরিক্ত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। এতে র‍্যাবের গাড়ির সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় : ১২:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫