সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন: মিথ্যা ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ভিডিও তৈরি ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকাল ৫ টায় বাবুগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে কামরুল হাসান সোহাগ বলেন, বিরোধী মত দমনে একটি প্রভাবশালী মহল সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে এবং তা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, ওই ভিডিওতে রহমতপুরে তার নামে ভুয়া বাস কাউন্টার ও ব্যবসাপ্রতিষ্ঠান দেখানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তিনি স্পষ্ট করে বলেন, রহমতপুরে আমার নামে কোনো কাউন্টার নেই, এটি আমার বিরুদ্ধে চরম অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

সংবাদ সম্মেলনে কামরুল হাসান সোহাগ আরও বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও তাদের সহযোগীরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আশা করি, সাংবাদিক ভাইয়েরা এসব মিথ্যা তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রচার করবেন এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবেন।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের বাবুগঞ্জ উপজেলার নেতাকর্মীরা ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন: মিথ্যা ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদ

আপডেট সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫